বন্ধ করুন
ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠক: জামায়াতের চ্যালেঞ্জ
ডিজাইন:
100%
দেশ ও জনগণের স্বার্থে
দেশের খবর
DesherKhabor
DESHERKHABOR.COM
বাংলাদেশ ৫ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ | রেজি নং ডিএ ১৮২০ | বর্ষ ২১ | সংখ্যা ২৫৩
বৃহস্পতিবার | ১ পৃষ্ঠা ● ৫ টাকা
বিনোদনআবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরীমনি
facebook.com/DesherKhabor
x.com/DesherKhabor
খেলাব্যালন ডি'ওর জিতল হ্যারিকেন
প্রধানমন্ত্রীআমার আগে আমরা, আমাদের আগে দেশ
ইপেপার সংস্করণ
DesherKhabor
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ০৫ নভেম্বর ২০২৬ ইপেপার সংস্করণ
DesherKhabor

ইপেপার সংস্করণ ০৫ নভেম্বর ২০২৬ দৈনিক পত্রিকা

DesherKhabor


ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠক: জামায়াতের চ্যালেঞ্জ


 দেশের খবর
দেশের খবর ডেস্ক বার্তা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠক: জামায়াতের চ্যালেঞ্জ
ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠক: জামায়াতের চ্যালেঞ্জ
Featured Image

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. রাশেদ খাঁন। গত সোমবার নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই দাবি করেন এবং বিষয়টি খোলাসা করার আহ্বান জানান। রাশেদ খাঁন আরও লেখেন, যারা সারা দিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখে, তারা কী কারণে এবং কোন স্বার্থে এই বৈঠকে অংশগ্রহণ করেছে।

এর জবাবে জামায়াত বলছে, যিনি বা যাঁরা এমন অসত্য তথ্য ছড়াচ্ছেন, তাঁদের মানসিক ও রাজনৈতিক সুস্থতা নিয়ে সন্দেহ রয়েছে। পাশাপাশি এই অভিযোগ প্রমাণের জন্য চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে দলটি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ারের বৈঠক নিয়ে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, দলটির সুনাম ক্ষুণ্ন করতেই এমন ষড়যন্ত্রমূলক খবর প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে গণমাধ্যমগুলোকে সত্যতা যাচাই করে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মিথ্যা প্রচার ও প্রোপাগান্ডার বিষয়ে নাগরিকদের সতর্ক থেকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। অসত্য তথ্য দিয়ে জামায়াত নেতাকে বিতর্কিত করার হীন প্রয়াস সফল হবে না বলে উল্লেখ করা হয়।