বন্ধ করুন
প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?
ডিজাইন:
100%
দেশ ও জনগণের স্বার্থে
দেশের খবর
DesherKhabor
DESHERKHABOR.COM
বাংলাদেশ ৫ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ | রেজি নং ডিএ ১৮২০ | বর্ষ ২১ | সংখ্যা ২৫৩
বৃহস্পতিবার | ১ পৃষ্ঠা ● ৫ টাকা
বিনোদনআবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরীমনি
facebook.com/DesherKhabor
x.com/DesherKhabor
খেলাব্যালন ডি'ওর জিতল হ্যারিকেন
প্রধানমন্ত্রীআমার আগে আমরা, আমাদের আগে দেশ
ইপেপার সংস্করণ
DesherKhabor
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ০৫ নভেম্বর ২০২৬ ইপেপার সংস্করণ
DesherKhabor

ইপেপার সংস্করণ ০৫ নভেম্বর ২০২৬ দৈনিক পত্রিকা

DesherKhabor


প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?


তরিকুল ইসলাম
তরিকুল ইসলাম
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?
প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?
Featured Image

প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?

প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও। সোনারগাঁও হচ্ছে একটি পর্যটন এরিয়া।  সময়ের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হলেও সোনারগাঁয়ের সড়কের দুরবস্থা ও অসহনীয় যানজটের স্থায়ী সমাধান আজও অধরা। প্রতিদিন যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ।

শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হচ্ছে। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। জরুরি প্রয়োজনে গন্তব্যে পৌঁছাতেও পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি।

সবচেয়ে বড় প্রশ্ন, ভারী ট্রাক চলাচলে নির্দিষ্ট সময়সীমা থাকলে সেই নিয়ম বাস্তবায়ন হচ্ছে কোথায়?

দিনের বেলায় কোম্পানির ভারী ট্রাক চলাচলে বিধিনিষেধ থাকার পরও যদি প্রকাশ্যে ট্রাক চলাচল করে, তাহলে নিয়ম মানানোর দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভূমিকা কী? প্রশাসনের চোখের সামনেই নিয়ম অমান্য হলে সাধারণ মানুষ প্রতিকার চাইবে কার কাছে?

আমরা কারও সঙ্গে বিরোধ চাই না। আমরা চাই সড়কে শৃঙ্খলা, আইনের যথাযথ প্রয়োগ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল।

সোনারগাঁয়ের যানজট নিরসনে সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা কর্তৃপক্ষ, ট্রাফিক পুলিশ ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি।

আমাদের দাবি—

১. দিনের বেলায় ভারী ট্রাক চলাচলের নির্ধারিত সময়সীমা কঠোরভাবে কার্যকর করতে হবে।

২. নিয়ম অমান্যকারী ট্রাকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

৩. সোনারগাঁয়ের গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকাগুলোতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

৪. সড়কের অবৈধ দখল ও যান চলাচলে প্রতিবন্ধকতা দূর করে নিয়মিত তদারকি বাড়াতে হবে।

৫. যানজট নিরসনে স্বল্পমেয়াদি পদক্ষেপের পাশাপাশি স্থায়ী সমাধানের পরিকল্পনা নিতে হবে।

৬.  অটো গাড়ি যথা তথা পার্কিং না করা। সারিবদ্ধভাবে,  এক লাইনে চলা।

৭. আশেপাশের দোকানগুলোর মালামালের গাড়ি রাস্তায় পার্কিং করে জান্নাতের সৃষ্টি করে। 

সোনারগাঁয়ের মানুষের এই দুর্ভোগ দেখার কি কেউ নেই?

যে সোনারগাঁও একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল, সেই সোনারগাঁয়ের মানুষ কেন প্রতিদিন সড়কে এমন দুর্ভোগের শিকার হবেন? আর কত দিন আশ্বাসের অপেক্ষায় থাকতে হবে?

আমরা শুধু প্রতিশ্রুতি চাই না, বাস্তব পদক্ষেপ দেখতে চাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি, সোনারগাঁবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর উদ্যোগ নিন।

সোনারগাঁবাসীর ন্যায্য দাবি—যানজটমুক্ত, নিরাপদ ও নির্বিঘ্ন সড়ক চাই।