বন্ধ করুন
বিস্কুটের প্যাকেটে লুকানো ৪.২ কেজি গাঁজা, সোনারগাঁয়ে নারী মাদক কারবারি গ্রেফতার
ডিজাইন:
100%
দেশ ও জনগণের স্বার্থে
দেশের খবর
DesherKhabor
DESHERKHABOR.COM
বাংলাদেশ ৫ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ | রেজি নং ডিএ ১৮২০ | বর্ষ ২১ | সংখ্যা ২৫৩
বৃহস্পতিবার | ১ পৃষ্ঠা ● ৫ টাকা
বিনোদনআবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরীমনি
facebook.com/DesherKhabor
x.com/DesherKhabor
খেলাব্যালন ডি'ওর জিতল হ্যারিকেন
প্রধানমন্ত্রীআমার আগে আমরা, আমাদের আগে দেশ
ইপেপার সংস্করণ
DesherKhabor
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ০৫ নভেম্বর ২০২৬ ইপেপার সংস্করণ
DesherKhabor

ইপেপার সংস্করণ ০৫ নভেম্বর ২০২৬ দৈনিক পত্রিকা

DesherKhabor


বিস্কুটের প্যাকেটে লুকানো ৪.২ কেজি গাঁজা, সোনারগাঁয়ে নারী মাদক কারবারি গ্রেফতার


মোঃ তরিকুল ইসলাম
মোঃ তরিকুল ইসলাম সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ প্রিন্ট:
বিস্কুটের প্যাকেটে লুকানো ৪.২ কেজি গাঁজা, সোনারগাঁয়ে নারী মাদক কারবারি গ্রেফতার
বিস্কুটের প্যাকেটে লুকানো ৪.২ কেজি গাঁজা, সোনারগাঁয়ে নারী মাদক কারবারি গ্রেফতার
Featured Image নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিনব কৌশলে বিস্কুটের প্যাকেটের ভেতর গাঁজা পাচারের সময় ৪.২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে এসআরবি-১১। রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১১ সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও সঙ্গে থাকা লেক্সাস বিস্কুটের প্যাকেট তল্লাশি করে প্যাকেটের ভেতর থেকে ৪.২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নারী হলেন মোছা. আকলিমা (২২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন কাশীরামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম রাজেশ সিকদার।

এসআরবি-১১ জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে বহন, সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নির্মূল ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এসআরবি-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকবিরোধী এ কার্যক্রমের ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।