বন্ধ করুন
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
ডিজাইন:
100%
দেশ ও জনগণের স্বার্থে
দেশের খবর
DesherKhabor
DESHERKHABOR.COM
বাংলাদেশ ৫ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ | রেজি নং ডিএ ১৮২০ | বর্ষ ২১ | সংখ্যা ২৫৩
বৃহস্পতিবার | ১ পৃষ্ঠা ● ৫ টাকা
বিনোদনআবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরীমনি
facebook.com/DesherKhabor
x.com/DesherKhabor
খেলাব্যালন ডি'ওর জিতল হ্যারিকেন
প্রধানমন্ত্রীআমার আগে আমরা, আমাদের আগে দেশ
ইপেপার সংস্করণ
DesherKhabor
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ০৫ নভেম্বর ২০২৬ ইপেপার সংস্করণ
DesherKhabor

ইপেপার সংস্করণ ০৫ নভেম্বর ২০২৬ দৈনিক পত্রিকা

DesherKhabor


দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন


মোঃ তরিকুল ইসলাম
মোঃ তরিকুল ইসলাম সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ প্রিন্ট:
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
Featured Image

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) পৃথক তদন্তে দুটি পোশাক কারখানায় ১০২ কোটি ৫৭ লাখ ১৩ হাজার ১২৮ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে। বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাপড় অবৈধভাবে খোলাবাজারে বিক্রি এবং কম মূল্যে রফতানি দেখানোর মতো বিভিন্ন অনিয়মের মাধ্যমে এই রাজস্ব ফাঁকি দেওয়া হয়।

সোমবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠান দুটি হলো রিয়াজ নিটওয়্যার লিমিটেড এবং লিশা টেক্স (প্রা.) লিমিটেড। এর মধ্যে রিয়াজ নিটওয়্যার লিমিটেডের বিরুদ্ধে ৯৪ কোটি ৭৩ লাখ ৮৭ হাজার ৭২০ টাকা এবং লিশা টেক্সের বিরুদ্ধে সাত কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৪০৮ টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে।

সিআইসির তদন্ত দল প্রতিষ্ঠান দুটির কারখানা ও গুদাম সরেজমিনে পরিদর্শন করে কাঁচামালের মজুদ যাচাই করে এই অনিয়ম শনাক্ত করে। বন্ড সুবিধার অপব্যবহার রোধে সিআইসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এনবিআর।