বন্ধ করুন
ডিএসইতে সূচকের পতন, লেনদেন ছাড়াল ৪১৮ কোটি টাকা
ডিজাইন:
100%
দেশ ও জনগণের স্বার্থে
দেশের খবর
DesherKhabor
DESHERKHABOR.COM
বাংলাদেশ ৫ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ | রেজি নং ডিএ ১৮২০ | বর্ষ ২১ | সংখ্যা ২৫৩
বৃহস্পতিবার | ১ পৃষ্ঠা ● ৫ টাকা
বিনোদনআবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরীমনি
facebook.com/DesherKhabor
x.com/DesherKhabor
খেলাব্যালন ডি'ওর জিতল হ্যারিকেন
প্রধানমন্ত্রীআমার আগে আমরা, আমাদের আগে দেশ
ইপেপার সংস্করণ
DesherKhabor
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ০৫ নভেম্বর ২০২৬ ইপেপার সংস্করণ
DesherKhabor

ইপেপার সংস্করণ ০৫ নভেম্বর ২০২৬ দৈনিক পত্রিকা

DesherKhabor


ডিএসইতে সূচকের পতন, লেনদেন ছাড়াল ৪১৮ কোটি টাকা


মোঃ তরিকুল ইসলাম
মোঃ তরিকুল ইসলাম সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ প্রিন্ট:
ডিএসইতে সূচকের পতন, লেনদেন ছাড়াল ৪১৮ কোটি টাকা
ডিএসইতে সূচকের পতন, লেনদেন ছাড়াল ৪১৮ কোটি টাকা
Featured Image

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার অধিকাংশ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সাথে বাজারটিতে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম, তবে লেনদেনের পরিমাণ ৪১৮ কোটি টাকা ছাড়িয়েছে।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫১ দশমিক ৬৪ পয়েন্ট কমে ৫৩৩৩ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, ডিএস৩০ সূচক ২৬ দশমিক ২৫ পয়েন্ট কমে ২০৪২ দশমিক ১৪ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৮ দশমিক ১৬ পয়েন্ট কমে ১০৩৭ দশমিক ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ মোট ৩৮৬টি কোম্পানি ও বিভিন্ন সিকিউরিটিজের লেনদেন হয়েছে যার মধ্যে ৮৬টির দাম বেড়েছে। এছাড়া ২৪৯টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারটিতে আজ ১ লাখ ৬৪ হাজার ৩৯৪টি ট্রেডের মাধ্যমে মোট ১৭ কোটি ১ লাখ ৫৮ হাজার ৯৫১টি শেয়ার হাতবদল হয়েছে। দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৮ কোটি ২২ লাখ ৩৬ হাজার টাকা এবং মোট বাজার মূলধন হয়েছে ৬ লাখ ৬৮ হাজার ১১১ কোটি ৯৭ লাখ ১১ হাজার ১৬৪ টাকা।