বন্ধ করুন
নতুন আইজিপির আলোচনায় ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের নাম
ডিজাইন:
100%
দেশ ও জনগণের স্বার্থে
দেশের খবর
DesherKhabor
DESHERKHABOR.COM
বাংলাদেশ ৬ নভেম্বর ২০২৬ | ২১ কার্তিক ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ | রেজি নং ডিএ ১৮২০ | বর্ষ ২১ | সংখ্যা ২৫৩
শুক্রবার | ১ পৃষ্ঠা ● ৫ টাকা
বিনোদনআবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরীমনি
facebook.com/DesherKhabor
x.com/DesherKhabor
খেলাব্যালন ডি'ওর জিতল হ্যারিকেন
প্রধানমন্ত্রীআমার আগে আমরা, আমাদের আগে দেশ
ইপেপার সংস্করণ
DesherKhabor
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ০৬ নভেম্বর ২০২৬ ইপেপার সংস্করণ
DesherKhabor

ইপেপার সংস্করণ ০৬ নভেম্বর ২০২৬ দৈনিক পত্রিকা

DesherKhabor


নতুন আইজিপির আলোচনায় ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের নাম


মোঃ তরিকুল ইসলাম
মোঃ তরিকুল ইসলাম সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ প্রিন্ট:
নতুন আইজিপির আলোচনায় ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের নাম
নতুন আইজিপির আলোচনায় ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের নাম
Featured Image

পুলিশ বিভাগে নতুন মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার কাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়, তা নিয়ে জোর আলোচনা চলছে। তবে আলোচনা ও যোগ্যতার বিচারে সম্ভাব্যদের তালিকায় অন্যতম নাম হিসেবে উঠে আসছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।


​১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৫ সালে পুলিশে যোগদান করেন। তিনি কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি এবং লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে বার-এট-ল সম্পন্ন করেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি সিআইডি, এনএসআই-এর পরিচালক, সারদা পুলিশ একাডেমি, ডিএমপি, র‍্যাব এবং পুলিশ হেডকোয়ার্টারের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি মাদক নির্মূল, অপরাধ দমন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় কর্মরত থাকাকালীন তিনি নতুন পুলিশ সদস্যদের প্রশিক্ষণ, গবেষণা ও কারিকুলাম উন্নয়নে ভূমিকা রাখেন যার ফলে সমাজে দক্ষ ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সাহায্য করেছেন। 


ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন  পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ২৯শে জুলাই তিনি সিআইডি প্রধান হিসেবে যোগদান করেন এবং তিনি ফেনী জেলার 

কৃতি সন্তান।


​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা জানান, উনি একজন সৎ, দক্ষ ও মেধাবী অফিসার। বিগত সরকারের শাসনামলে পেশাদারিত্বের কারণে উনিও নানান পদপদবি থেকে বঞ্চিত হয়েছিলেন। তবে দীর্ঘ সময় প্রতিকূলতার মধ্যেও নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন।


এদিকে, সচেতন মহল ও সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী, ব্যারিস্টার মোশাররফ আইজিপি হলে দেশের আইন-শৃঙ্খলা আরও উন্নত হবে। তাই সরকারের প্রতি তাদের আবেদন, সিআইডি প্রধানকে যেন আগামীতে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।


​তিনি চলতি বছরের ২৯শে জুলাই সিআইডি প্রধান হিসেবে যোগদান করেন এবং তিনি ফেনী জেলার কৃতি সন্তান।