বন্ধ করুন
বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ নথি দেখাবে ফিফা
ডিজাইন:
100%
দেশ ও জনগণের স্বার্থে
দেশের খবর
DesherKhabor
DESHERKHABOR.COM
বাংলাদেশ ৫ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ | রেজি নং ডিএ ১৮২০ | বর্ষ ২১ | সংখ্যা ২৫৩
বৃহস্পতিবার | ১ পৃষ্ঠা ● ৫ টাকা
বিনোদনআবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরীমনি
facebook.com/DesherKhabor
x.com/DesherKhabor
খেলাব্যালন ডি'ওর জিতল হ্যারিকেন
প্রধানমন্ত্রীআমার আগে আমরা, আমাদের আগে দেশ
ইপেপার সংস্করণ
DesherKhabor
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ০৫ নভেম্বর ২০২৬ ইপেপার সংস্করণ
DesherKhabor

ইপেপার সংস্করণ ০৫ নভেম্বর ২০২৬ দৈনিক পত্রিকা

DesherKhabor


বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ নথি দেখাবে ফিফা


মোঃ তরিকুল ইসলাম
মোঃ তরিকুল ইসলাম সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ প্রিন্ট:
বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ নথি দেখাবে ফিফা
বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ নথি দেখাবে ফিফা
Featured Image

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ফিফার সদস্যদের দেখার সুযোগ দেওয়া হবে। মঙ্গলবার এএফপিকে এ তথ্য জানিয়েছে ফিফার ঘনিষ্ঠ একটি সূত্র। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই পরিকল্পনার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিফা কাউন্সিলের মোট ৩৭ সদস্যকে সোমবার পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়। ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে সশরীরে ও নির্দিষ্ট শর্তে আগামী দুই সপ্তাহের মধ্যে নথিগুলো দেখার আবেদন করতে হবে।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার দেওয়া এফএফই পরিকল্পনা-সংক্রান্ত একাধিক প্রশ্নের জবাব দেওয়ার সময়সীমা ২ নভেম্বর শেষ হয়। জুলাইয়ের শেষ দিকে প্রকাশ্যে আসা এ পরিকল্পনার তীব্র সমালোচনা ও বিরোধিতায় নেতৃত্ব দিয়েছিল উয়েফা।

আগামী মার্চে ফিফা সভাপতি পদে পুন:নির্বাচনে লড়বেন ইনফান্তিনো এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন ঘোষণার শেষ সময় ১৮ নভেম্বর। ২৩ অক্টোবর এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি ইনফান্তিনোর পুন:নির্বাচনে সমর্থন ঘোষণা করায় তিনি বড় ধরনের সুবিধা পেয়েছেন।

ঢাকা, ৩ নভেম্বর ২০২৬ তারিখের বাসস পরিবেশিত খবরে আরও জানা যায়, উয়েফা ফিফার বিরুদ্ধে সুইজারল্যান্ডে সভাপতির অব্যবস্থাপনার অভিযোগের প্রমাণ সংগ্রহ করছে। এছাড়া ট্রাম্পের ফিফা শান্তি পুরস্কার ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি স্থগিতের বিষয়টিও চিঠিতে উত্থাপন করা হয়। উয়েফার পাঠানো চিঠির নির্দিষ্ট সময়ে জবাব না দিয়ে ফিফা জানিয়েছে এত অল্প সময়ে জবাব দেওয়া বাস্তবসম্মত নয়। উয়েফার পক্ষ থেকে ইনফান্তিনোর বিপক্ষে গ্রহণযোগ্য প্রার্থী খোঁজার প্রক্রিয়া চললেও চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা এখনো অনিশ্চিত।