বন্ধ করুন
গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে স্প্যানিশ ফুটবলারের মৃত্যু
ডিজাইন:
100%
দেশ ও জনগণের স্বার্থে
দেশের খবর
DesherKhabor
DESHERKHABOR.COM
বাংলাদেশ ৫ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ | রেজি নং ডিএ ১৮২০ | বর্ষ ২১ | সংখ্যা ২৫৩
বৃহস্পতিবার | ১ পৃষ্ঠা ● ৫ টাকা
বিনোদনআবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরীমনি
facebook.com/DesherKhabor
x.com/DesherKhabor
খেলাব্যালন ডি'ওর জিতল হ্যারিকেন
প্রধানমন্ত্রীআমার আগে আমরা, আমাদের আগে দেশ
ইপেপার সংস্করণ
DesherKhabor
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ০৫ নভেম্বর ২০২৬ ইপেপার সংস্করণ
DesherKhabor

ইপেপার সংস্করণ ০৫ নভেম্বর ২০২৬ দৈনিক পত্রিকা

DesherKhabor


গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে স্প্যানিশ ফুটবলারের মৃত্যু


মোঃ তরিকুল ইসলাম
মোঃ তরিকুল ইসলাম সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ প্রিন্ট:
গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে স্প্যানিশ ফুটবলারের মৃত্যু
গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে স্প্যানিশ ফুটবলারের মৃত্যু
Featured Image

স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে এফসি আন্দোরার গোলরক্ষকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে আহত হওয়ার পর মঙ্গলবার মারা গেছেন তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। এক বিবৃতিতে তাঁর ক্লাব তেনেরিফ জানায়, অত্যন্ত দু:খের সাথে সিডি তেনেরিফ জানাচ্ছে, স্থানীয় সময় আজ সকাল ৮টায় হেসুস দে মিগেল আলামেদা মারা গেছেন। ৩০ বছর বয়সী দে মিগেলকে মাঠের মাঝামাঝি জায়গায় ফাউল করেন ইকুয়েটোরিয়াল গিনির আন্তর্জাতিক গোলরক্ষক হেসুস ওওনো। বল ক্লিয়ার করার চেষ্টা করতে নিজের গোলপোস্ট ছেড়ে দ্রুত সামনে এগিয়ে এসেছিলেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, দে মিগেলের হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল এবং পরে তাঁকে হাসপাতালে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। বার্সেলোনার সাবেক ডিফেন্ডার এবং আন্দোরার সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার জেরার্ড পিকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আমি গভীরভাবে শোকাহত। শান্তিতে ঘুমাও, হেসুস। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এ্যাথলেটিকো মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন ক্লাব এবং দেশটির ফুটবল ফেডারেশন শোকবার্তা দিয়েছে।

এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন লিখেছে, এই শোকাবহ সংবাদে আমরা ভেঙে পড়েছি এবং শ্রদ্ধা ও সংহতির নিদর্শন হিসেবে মঙ্গলবারের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। মঙ্গলবার অনুশীলন শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছে রিয়াল মাদ্রিদ এবং ইনস্টাগ্রামে কিলিয়ান এমবাপ্পে লিখেছেন, অসীম দুঃখ। লা লিগার সভাপতি জেভিয়ের তেবাস এবং স্পেনের ক্রীড়ামন্ত্রী মিলাগ্রোস তোলনও দে মিগেলের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

২০২৫ সালের গ্রীষ্মে কাস্তেয়ন থেকে যোগ দেওয়ার পর এক মৌসুমের কিছু বেশি সময় তেনেরিফে ছিলেন দে মিগেল এবং দলটিকে দ্বিতীয় বিভাগে উন্নীত হতে সহায়তা করেছিলেন। মাদ্রিদের উপকণ্ঠে লেগানেসের যুব দলে ক্যারিয়ার শুরু করে বিভিন্ন দলের হয়ে খেলে ২০২৩ সালে কাস্তেয়নে যোগ দেন তিনি। ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ তারিখে বাসস এই সংবাদ প্রকাশ করে।