বন্ধ করুন
এলডিসি উত্তরণেও কমনওয়েলথ বাণিজ্য সুবিধা চান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী
ডিজাইন:
100%
দেশ ও জনগণের স্বার্থে
দেশের খবর
DesherKhabor
DESHERKHABOR.COM
বাংলাদেশ ৫ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ | রেজি নং ডিএ ১৮২০ | বর্ষ ২১ | সংখ্যা ২৫৩
বৃহস্পতিবার | ১ পৃষ্ঠা ● ৫ টাকা
বিনোদনআবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরীমনি
facebook.com/DesherKhabor
x.com/DesherKhabor
খেলাব্যালন ডি'ওর জিতল হ্যারিকেন
প্রধানমন্ত্রীআমার আগে আমরা, আমাদের আগে দেশ
ইপেপার সংস্করণ
DesherKhabor
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ০৫ নভেম্বর ২০২৬ ইপেপার সংস্করণ
DesherKhabor

ইপেপার সংস্করণ ০৫ নভেম্বর ২০২৬ দৈনিক পত্রিকা

DesherKhabor


এলডিসি উত্তরণেও কমনওয়েলথ বাণিজ্য সুবিধা চান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী


মোঃ তরিকুল ইসলাম
মোঃ তরিকুল ইসলাম সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ প্রিন্ট:
এলডিসি উত্তরণেও কমনওয়েলথ বাণিজ্য সুবিধা চান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী
এলডিসি উত্তরণেও কমনওয়েলথ বাণিজ্য সুবিধা চান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী
Featured Image

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে থাকা সদস্য দেশগুলোর আর্থসামাজিক রূপান্তর মসৃণ করতে উন্নত কমনওয়েলথ দেশগুলোর প্রতি অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। আজ বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের নির্বাহী অধিবেশনে এ আহ্বান জানানো হয়। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী হুমায়ুন কবির এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়ায় থাকা দেশগুলোর জন্য কমনওয়েলথের অভ্যন্তরীণ বাণিজ্যে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন সরবরাহব্যবস্থা ও বাণিজ্যের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন এবং এ জোটের বিপুল বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়া কনফারেন্স সেন্টারে আয়োজিত এ অধিবেশনে কমনওয়েলথের ৫৬টি সদস্য রাষ্ট্রের সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের নেতারা অংশ নেন। অধিবেশনে কমনওয়েলথ নেতারা বাণিজ্য, বিনিয়োগ ও বেসরকারি খাতে অর্থায়নের ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা, আর্থিক ও বাণিজ্যব্যবস্থায় অধিকতর সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তারা। এছাড়া জলবায়ু অর্থায়নে অংশীদারত্ব জোরদার এবং তরুণদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা বাড়ানোর প্রস্তাবও দেন কমনওয়েলথ নেতারা।

উল্লেখ্য, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত অ্যান্টিগুয়া ও বারবুডায় চলমান ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।