বন্ধ করুন
সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব
ডিজাইন:
100%
দেশ ও জনগণের স্বার্থে
দেশের খবর
DesherKhabor
DESHERKHABOR.COM
বাংলাদেশ ৫ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ | রেজি নং ডিএ ১৮২০ | বর্ষ ২১ | সংখ্যা ২৫৩
বৃহস্পতিবার | ১ পৃষ্ঠা ● ৫ টাকা
বিনোদনআবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরীমনি
facebook.com/DesherKhabor
x.com/DesherKhabor
খেলাব্যালন ডি'ওর জিতল হ্যারিকেন
প্রধানমন্ত্রীআমার আগে আমরা, আমাদের আগে দেশ
ইপেপার সংস্করণ
DesherKhabor
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ০৫ নভেম্বর ২০২৬ ইপেপার সংস্করণ
DesherKhabor

ইপেপার সংস্করণ ০৫ নভেম্বর ২০২৬ দৈনিক পত্রিকা

DesherKhabor


সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব


প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব
সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব
Featured Image জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নবম বর্ষে পদার্পণ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ বাজার এলাকায় সেবাজের কার্যালয়ে পত্রিকাটির সোনারগাঁ উপজেলা প্রতিনিধি মোঃ অহিদুল্লাহর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও বাবুল হোসেন, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সামির সরকার সবুজ, সাংবাদিক ফজলে রাব্বি সোহেল, এরশাদ হোসেন অন্য, কামরুজ্জামান রানা এবং সেবাজের চেয়ারম্যান সাব্বির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদপত্র সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, দৈনিক কালের সমাজ প্রতিষ্ঠালগ্ন থেকে সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে—এমন প্রত্যাশা তাঁদের। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন তাঁরা।

অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিরা কেক কেটে পত্রিকাটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক কালের সমাজের নবম বর্ষে পদার্পণ উদযাপন সম্পন্ন হয়।