সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব

৫ ফলোয়ার
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৬ | ৯:৫১ ৪০ ভিউ
সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব

সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নবম বর্ষে পদার্পণ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ বাজার এলাকায় সেবাজের কার্যালয়ে পত্রিকাটির সোনারগাঁ উপজেলা প্রতিনিধি মোঃ অহিদুল্লাহর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও বাবুল হোসেন, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সামির সরকার সবুজ, সাংবাদিক ফজলে রাব্বি সোহেল, এরশাদ হোসেন অন্য, কামরুজ্জামান রানা এবং সেবাজের চেয়ারম্যান সাব্বির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদপত্র সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, দৈনিক কালের সমাজ প্রতিষ্ঠালগ্ন থেকে সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে—এমন প্রত্যাশা তাঁদের। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন তাঁরা।

অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিরা কেক কেটে পত্রিকাটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক কালের সমাজের নবম বর্ষে পদার্পণ উদযাপন সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাদক বিরোধী সংগঠন -পরিক্রমা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?

সোনারগাঁয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব
0:00 / 0:00
1x