মোঃ তরিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক ৮ ফলোয়ার
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৬
৮:২৯ পূর্বাহ্ণ
১০৮ ভিউ

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ তরিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক ৮ ফলোয়ার
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৬ | ৮:২৯ ১০৮ ভিউ
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মোগরাপাড়া চৌরাস্তা প্রদক্ষিণ করে পিরোজপুর ইউনিয়নের শুকতারা সিএনজি পাম্পের সামনে গিয়ে শেষ হয়। এতে যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজিব বলেন, “জাতীয়তাবাদী যুবদল উড়ে এসে জুড়ে বসেনি। বিগত ১৭ বছর রাজপথে লাগাতার আন্দোলনের মাধ্যমেই আজকের এই নতুন স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে, যেখানে মুখ্য ভূমিকায় ছিল এই যুবদল।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।”

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সোনারগাঁয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাদক বিরোধী সংগঠন -পরিক্রমা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?

সোনারগাঁয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
0:00 / 0:00
1x