বন্ধ করুন
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ডিজাইন:
100%
দেশ ও জনগণের স্বার্থে
দেশের খবর
DesherKhabor
DESHERKHABOR.COM
বাংলাদেশ ৫ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ | রেজি নং ডিএ ১৮২০ | বর্ষ ২১ | সংখ্যা ২৫৩
বৃহস্পতিবার | ১ পৃষ্ঠা ● ৫ টাকা
বিনোদনআবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরীমনি
facebook.com/DesherKhabor
x.com/DesherKhabor
খেলাব্যালন ডি'ওর জিতল হ্যারিকেন
প্রধানমন্ত্রীআমার আগে আমরা, আমাদের আগে দেশ
ইপেপার সংস্করণ
DesherKhabor
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ০৫ নভেম্বর ২০২৬ ইপেপার সংস্করণ
DesherKhabor

ইপেপার সংস্করণ ০৫ নভেম্বর ২০২৬ দৈনিক পত্রিকা

DesherKhabor


বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


মোঃ তরিকুল ইসলাম
মোঃ তরিকুল ইসলাম সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Featured Image জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মোগরাপাড়া চৌরাস্তা প্রদক্ষিণ করে পিরোজপুর ইউনিয়নের শুকতারা সিএনজি পাম্পের সামনে গিয়ে শেষ হয়। এতে যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজিব বলেন, “জাতীয়তাবাদী যুবদল উড়ে এসে জুড়ে বসেনি। বিগত ১৭ বছর রাজপথে লাগাতার আন্দোলনের মাধ্যমেই আজকের এই নতুন স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে, যেখানে মুখ্য ভূমিকায় ছিল এই যুবদল।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করব, ইনশাআল্লাহ।”

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সোনারগাঁয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়।