রিয়াল মাদ্রিদের পর্ষদে যোগ দিচ্ছেন রাফায়েল নাদাল

মোঃ তরিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক ৮ ফলোয়ার
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৬ | ১১:০১ ১ ভিউ
রিয়াল মাদ্রিদের পর্ষদে যোগ দিচ্ছেন রাফায়েল নাদাল

অবসরপ্রাপ্ত টেনিস সুপারস্টার রাফায়েল নাদালকে পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। বুধবার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে। ২২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাজয়ী নাদাল ২০১১ সাল থেকে রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গেও তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক বজায় রয়েছে।

আগামী ২১ নভেম্বর ক্লাবের সাধারণ সভায় রিয়াল মাদ্রিদের সদস্যদের নাদালের এই নিয়োগ অনুমোদন করার কথা রয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ক্রীড়া ও মানবিক গুণাবলিতে অনন্য একজন ব্যক্তিত্বের পর্ষদে অন্তর্ভুক্তি অত্যন্ত গর্বের বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নাদাল এই প্রস্তাব আনন্দের সঙ্গে গ্রহণ করার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেন একক শিরোপা জয়ী ৪০ বছর বয়সী নাদাল ২০২৩ সালে রিয়াল মাদ্রিদের সভাপতি হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তবে এ বছর ক্লাবের নির্বাচনের আগে সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে প্রচারিত খবর থেকে তিনি নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। জুনে অনুষ্ঠিত নির্বাচনে এনরিক রিকোয়েলমেকে হারিয়ে জয়ী হন বর্তমান সভাপতি পেরেজ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাদক বিরোধী সংগঠন -পরিক্রমা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?

সোনারগাঁয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিয়াল মাদ্রিদের পর্ষদে যোগ দিচ্ছেন রাফায়েল নাদাল
0:00 / 0:00
1x