আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

মোঃ তরিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক ৮ ফলোয়ার
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৬ | ২:০০ ৪ ভিউ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ডান-হাতি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। চলতি মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তরুণ নির্ভর দল সাজিয়েছে নির্বাচকরা। ‘ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে ম্যাক্সওয়েল বলেছেন বিষয়টি কিছুটা দুঃখজনক হলেও অনেকটা অনিবার্য ছিল।

ভিক্টোরিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারেরও ইতি টেনেছেন ম্যাক্সওয়েল তবে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩০ ম্যাচ খেলে ১৫৪.৪২ স্ট্রাইক রেটে ৫ সেঞ্চুরি ও ১২ হাফ-সেঞ্চুরিতে ২,৮৯৭ রান করেছেন এই ব্যাটার। এছাড়া ৭ টেস্টে ৩৩৯ রান এবং ১৪৯ ওয়ানডেতে ৩,৯৯০ রান করেছেন ম্যাক্সওয়েল।

অবসর নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনার বিষয়ে ম্যাক্সওয়েল জানান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে নির্বাচকদের সাথে বেশ কয়েকবার তার খোলামেলা আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো চাপ ছিল না উল্লেখ করে তিনি বলেন নির্বাচকরা ভবিষ্যতের দিকে নজর দিতে চেয়েছেন। মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলে বিদায়ী ম্যাচ খেলার ক্ষীণ আশা ছিল বলেও জানান তিনি।

উল্লেখ্য ২০১৭ সালের পর টেস্ট না খেলা ৩৮ বছর বয়সী ম্যাক্সওয়েল গত বছর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের পর অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ক্যারিয়ার শেষ করলেন ম্যাক্সি। দেশের হয়ে খেলার সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান ২০০৯ সালে ভিক্টোরিয়ার ড্রেসিংরুমে পা রাখার সময় এমন ক্যারিয়ার প্রস্তাব পেলে তিনি তা লুফে নিতেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাদক বিরোধী সংগঠন -পরিক্রমা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?

সোনারগাঁয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
0:00 / 0:00
1x