জার্মান কাপের শেষ ষোলোয় মুখোমুখি লেভারকুসেন ও লিপজিগ

মোঃ তরিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক ৮ ফলোয়ার
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৬ | ৩:০০ ৬ ভিউ
জার্মান কাপের শেষ ষোলোয় মুখোমুখি লেভারকুসেন ও লিপজিগ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ (বাসস): জার্মান কাপের শেষ ষোলোর ড্রয়ে বায়ার লেভারকুসেনের প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে আরবি লিপজিগের নাম। রোববার ডর্টমুন্ডে এই ড্র অনুষ্ঠিত হয় এবং এতে বুন্দেসলিগার শীর্ষ দল বায়ার্ন মিউনিখ খেলবে হার্থার বিপক্ষে।

২০২৪ সালে লিগ ও কাপের শিরোপা জিতে ডাবল জয়ের কৃতিত্ব দেখিয়েছিল লেভারকুসেন। অন্যদিকে, ২০২২ ও ২০২৩ সালে টানা দুইবার জার্মান কাপ জিতেছিল লিপজিগ। শেষ ষোলোর আটটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে মুখোমুখি হবে বুন্দেসলিগার দুই দল।

লেভারকুসেন-লিপজিগ লড়াইয়ের পাশাপাশি অন্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড খেলবে এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে। ২০১৭ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। বুন্দেসলিগার শীর্ষ দল বায়ার্নের সামনে এবার বুন্দেসলিগা-২-এর শীর্ষ দল হার্থা।

দ্বিতীয় টায়ারের লিগে সাত পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে হার্থা। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নের মাঠ আলিয়াঁজ এরেনাতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। অন্য ম্যাচগুলোতে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের প্রতিপক্ষ ডার্মস্টাডট এবং কাইজারস্লটার্ন খেলবে ফ্রেইবুর্গের বিপক্ষে।

এছাড়া হোলস্টেইন কিলের প্রতিপক্ষ কোলন এবং অসবার্র্গ খেলবে বোখামের বিপক্ষে। গত মৌসুমের ফাইনালিস্ট স্টুটগার্ট নিজেদের মাঠে আতিথ্য দেবে ডায়নামো ড্রেসডেনকে। আগামী ১ ও ২ ডিসেম্বর শেষ ষোলোর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং ২০২৭ সালের ২৯ মে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাদক বিরোধী সংগঠন -পরিক্রমা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?

সোনারগাঁয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জার্মান কাপের শেষ ষোলোয় মুখোমুখি লেভারকুসেন ও লিপজিগ
0:00 / 0:00
1x