জলবায়ু সুরক্ষায় বছরে বাঁচতে পারে ১৬ লাখ প্রাণ: ডব্লিউএইচও

মোঃ তরিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক ৮ ফলোয়ার
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৬ | ১২:০০ ৩ ভিউ
জলবায়ু সুরক্ষায় বছরে বাঁচতে পারে ১৬ লাখ প্রাণ: ডব্লিউএইচও

জলবায়ু ও স্বাস্থ্য সুরক্ষায় কয়েকটি কার্যকর পদক্ষেপ নিলে বছরে প্রায় ১৬ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব। একই সঙ্গে অর্থনীতিতে কয়েক ট্রিলিয়ন ডলারের সুফল পাওয়া যেতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। আগামী সপ্তাহে তুরস্কে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে বিশ্বনেতাদের প্রস্তুতির মধ্যে টেড্রোস তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, জলবায়ু মোকাবিলার সব উদ্যোগের কেন্দ্রে যেন স্বাস্থ্য সুরক্ষাকে রাখা হয়।

প্রতিবেদনে সুনির্দিষ্ট ছয়টি পদক্ষেপ বাস্তবায়নের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থা চালু এবং পানীয় জল ও পয়োনিষ্কাশন অবকাঠামোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষম করে গড়ে তোলা। এ ছাড়া হাত পরিষ্কার রাখার অভ্যাস বাড়ানো, বাসা-বাড়িতে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জীবাশ্ম জ্বালানির দাম নির্ধারণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম গেব্রিিয়াসুস এক বিবৃতিতে বলেছেন যে জলবায়ু সংকট মানেই স্বাস্থ্য সংকট এবং এর কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির বড় অংশই প্রতিরোধ করা সম্ভব। সুনির্দিষ্ট ছয়টি পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে মানুষকে সুস্থ রাখা, কার্বন নিঃসরণ কমানো এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। প্রাণহানি ঠেকানোর পাশাপাশি এসব পদক্ষেপের মাধ্যমে বছরে ১৬ দশমিক ৭ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়ানো সম্ভব হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পদক্ষেপগুলো থেকে প্রতিবছর সর্বোচ্চ ৫ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের রাজস্ব সুবিধা পাওয়া যেতে পারে। পাশাপাশি মানুষের প্রাণ বাঁচানো, দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়ানো এবং স্বাস্থ্যসেবার ব্যয় কমানোর মাধ্যমে অর্থনীতিতে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের বাড়তি সুফল আসতে পারে। ডব্লিউএইচও স্বীকার করেছে যে গবেষণাটি উচ্চাভিলাষী কিছু পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি এবং তথ্যের ঘাটতি ও পূর্বাভাসের ক্ষেত্রে কিছু অনিশ্চয়তাও রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাদক বিরোধী সংগঠন -পরিক্রমা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?

সোনারগাঁয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জলবায়ু সুরক্ষায় বছরে বাঁচতে পারে ১৬ লাখ প্রাণ: ডব্লিউএইচও
0:00 / 0:00
1x