শীতের আগে ইউরোপে সর্বনিম্ন গ্যাসের মজুত, সতর্কবার্তা IEA-র

মোঃ তরিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক ৮ ফলোয়ার
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৬ | ৪:০০ ৩ ভিউ
শীতের আগে ইউরোপে সর্বনিম্ন গ্যাসের মজুত, সতর্কবার্তা IEA-র

২০১৩ সালের পর প্রাকৃতিক গ্যাসের সর্বনিম্ন মজুত নিয়ে শীত মৌসুমে প্রবেশ করছে ইউরোপ। এর ফলে আন্তর্জাতিক গ্যাসবাজারে ২০২৭ সাল পর্যন্ত চাপ অব্যাহত থাকতে পারে বলে মঙ্গলবার সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

আইইএ জানায়, অক্টোবরের শেষ নাগাদ ইউরোপের প্রাকৃতিক গ্যাস সংরক্ষণাগারগুলোর ধারণক্ষমতার ৭৫ শতাংশ পূর্ণ ছিল। ইউরোপীয় ইউনিয়নের ইইউ নির্ধারিত ন্যূনতম লক্ষ্যমাত্রা ৮০ শতাংশের চেয়ে এ হার উল্লেখযোগ্যভাবে কম এবং এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি মজুতের সর্বনিম্ন মাত্রা।

এ পরিস্থিতির পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে উপসাগরীয় অঞ্চলের প্রাকৃতিক গ্যাস তরলীকরণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনের পরিমাণ কমে গেছে।

এদিকে, গ্যাস মজুতের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলেও শীতকাল সামাল দেওয়ার মতো পর্যাপ্ত গ্যাস থাকবে বলে সোমবার জানিয়েছে জার্মানি। জার্মানির জ্বালানি অবকাঠামো ও বাজার তদারককারী ফেডারেল সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির গ্যাস সংরক্ষণাগারগুলো গড়ে ৬১ শতাংশ পূর্ণ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাদক বিরোধী সংগঠন -পরিক্রমা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?

সোনারগাঁয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শীতের আগে ইউরোপে সর্বনিম্ন গ্যাসের মজুত, সতর্কবার্তা IEA-র
0:00 / 0:00
1x