নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলায় ২ জন, মাদকসেবী ৬ জন, সড়ক দুর্ঘটনায় ১ জন, ডাকাতি মামলায় ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকসেবী হিসেবে গ্রেফতারকৃতরা হলেন জাহিদ হাসান নিলয় (২১), রমজান (৪২), মো. কাউসার (২৮), মো. ফরহাদ (২৬), আবু সাঈদ (৩৩) ও মো. রুবেল (২৬)। তারা সোনারগাঁ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতারকৃতরা হলেন মো. উজ্জল (৪৪), যিনি সোনারগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত, এবং মো. বিল্লাল হোসেন (৩৬), যিনি পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
এ ছাড়া সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলায় আবু ইউসুফ (৩১), ডাকাতি মামলায় সাইফুল ইসলাম (৩৮) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. পারভেজ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।




