বন্ধ করুন
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার
ডিজাইন:
100%
দেশ ও জনগণের স্বার্থে
দেশের খবর
DesherKhabor
DESHERKHABOR.COM
বাংলাদেশ ৫ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ | রেজি নং ডিএ ১৮২০ | বর্ষ ২১ | সংখ্যা ২৫৩
বৃহস্পতিবার | ১ পৃষ্ঠা ● ৫ টাকা
বিনোদনআবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরীমনি
facebook.com/DesherKhabor
x.com/DesherKhabor
খেলাব্যালন ডি'ওর জিতল হ্যারিকেন
প্রধানমন্ত্রীআমার আগে আমরা, আমাদের আগে দেশ
ইপেপার সংস্করণ
DesherKhabor
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ০৫ নভেম্বর ২০২৬ ইপেপার সংস্করণ
DesherKhabor

ইপেপার সংস্করণ ০৫ নভেম্বর ২০২৬ দৈনিক পত্রিকা

DesherKhabor


সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার


মোঃ তরিকুল ইসলাম
মোঃ তরিকুল ইসলাম সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ প্রিন্ট:
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার
Featured Image নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলায় ২ জন, মাদকসেবী ৬ জন, সড়ক দুর্ঘটনায় ১ জন, ডাকাতি মামলায় ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকসেবী হিসেবে গ্রেফতারকৃতরা হলেন জাহিদ হাসান নিলয় (২১), রমজান (৪২), মো. কাউসার (২৮), মো. ফরহাদ (২৬), আবু সাঈদ (৩৩) ও মো. রুবেল (২৬)। তারা সোনারগাঁ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতারকৃতরা হলেন মো. উজ্জল (৪৪), যিনি সোনারগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত, এবং মো. বিল্লাল হোসেন (৩৬), যিনি পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

এ ছাড়া সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলায় আবু ইউসুফ (৩১), ডাকাতি মামলায় সাইফুল ইসলাম (৩৮) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. পারভেজ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।