বন্ধ করুন
এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে: আখতার হোসেন
ডিজাইন:
100%
দেশ ও জনগণের স্বার্থে
দেশের খবর
DesherKhabor
DESHERKHABOR.COM
বাংলাদেশ ৫ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ | রেজি নং ডিএ ১৮২০ | বর্ষ ২১ | সংখ্যা ২৫৩
বৃহস্পতিবার | ১ পৃষ্ঠা ● ৫ টাকা
বিনোদনআবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরীমনি
facebook.com/DesherKhabor
x.com/DesherKhabor
খেলাব্যালন ডি'ওর জিতল হ্যারিকেন
প্রধানমন্ত্রীআমার আগে আমরা, আমাদের আগে দেশ
ইপেপার সংস্করণ
DesherKhabor
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ০৫ নভেম্বর ২০২৬ ইপেপার সংস্করণ
DesherKhabor

ইপেপার সংস্করণ ০৫ নভেম্বর ২০২৬ দৈনিক পত্রিকা

DesherKhabor


এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে: আখতার হোসেন


 দেশের খবর
দেশের খবর ডেস্ক বার্তা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ প্রিন্ট:
এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে: আখতার হোসেন
এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে: আখতার হোসেন
Featured Image

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। এখন নাগরিকদের হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে।

আজ বুধবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ময়মনসিংহের নারী ব্যবসায়ী সাথী আক্তারের মুক্তির দাবিতে জাতীয় নারীশক্তি এই মানববন্ধনের আয়োজন করে।

গত রোববার ফেসবুকে লাইভ করে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন সাথী। ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়, যদিও আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি জামিন পেয়েছেন।

মানববন্ধনে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকারের সমালোচনা করা বা হতাশা প্রকাশ করা কোনো অপরাধ নয়। কিন্তু বর্তমান সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছে।