এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে: আখতার হোসেন

 দেশের খবর
ডেস্ক বার্তা ৫ ফলোয়ার
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৬ | ৩:০০ ৯ ভিউ
এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বক্তব্য দিচ্ছেন। আজ বুধবার দুপুরে এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তি আয়োজিত মানববন্ধনে। শাহবাগ, ঢাকাছবি: প্রথম আলো

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। এখন নাগরিকদের হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে।

আজ বুধবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ময়মনসিংহের নারী ব্যবসায়ী সাথী আক্তারের মুক্তির দাবিতে জাতীয় নারীশক্তি এই মানববন্ধনের আয়োজন করে।

গত রোববার ফেসবুকে লাইভ করে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন সাথী। ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়, যদিও আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি জামিন পেয়েছেন।

মানববন্ধনে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকারের সমালোচনা করা বা হতাশা প্রকাশ করা কোনো অপরাধ নয়। কিন্তু বর্তমান সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাদক বিরোধী সংগঠন -পরিক্রমা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?

সোনারগাঁয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এখন হতাশা প্রকাশের অধিকারও চাইতে হচ্ছে: আখতার হোসেন
0:00 / 0:00
1x