ফ্যাসিবাদীদের উৎসাহিত করে এমন কর্মকাণ্ড এড়ানো উচিত: রিজভী

 দেশের খবর
ডেস্ক বার্তা ৫ ফলোয়ার
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৬ | ১:০১ ৭ ভিউ
ফ্যাসিবাদীদের উৎসাহিত করে এমন কর্মকাণ্ড এড়ানো উচিত: রিজভী

সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর জিয়া উদ্যানে, ২৭ অক্টোবর ২০২৬ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো রাজনৈতিক দল কৌশল হিসেবে কর্মসূচি দিতে পারে। তবে যে স্লোগান বা কর্মকাণ্ডে পতিত ফ্যাসিবাদীরা উৎসাহিত হয়, তা এড়িয়ে চলা উচিত বলে তিনি মনে করেন। আজ মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দেশে এখন নির্ভয়ে ও নিঃসংকোচে গণতন্ত্রের চর্চা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, দেশে গণতন্ত্রের চর্চা চলমান থাকায় যেকোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারে। মিথ্যাচার, অপপ্রচার ও কাল্পনিক রটনা দিয়ে কখনো সাফল্য অর্জন করা যায় না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা এ ধরনের পদ্ধতি অবলম্বন করে, তারা ইতিহাস থেকে মুছে যায় এবং যারা সত্য ও ন্যায়ের পক্ষে থাকে, ইতিহাসে তাদেরই স্থান হয়।

যুবদলের সংগ্রামী ভূমিকার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বহু আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনটি বিএনপির ইস্পাত কঠিন অগ্রবর্তী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা রেখেছে। দেশের জন্য, গণতন্ত্রের জন্য ও স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী যুবদল যে ভূমিকা রেখেছে, তা ইতিহাসে অক্ষয় কীর্তি হয়ে থাকবে। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাদক বিরোধী সংগঠন -পরিক্রমা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?

সোনারগাঁয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্যাসিবাদীদের উৎসাহিত করে এমন কর্মকাণ্ড এড়ানো উচিত: রিজভী
0:00 / 0:00
1x