ইসির পরীক্ষা আগামীকাল, হুঁশিয়ারি ১১–দলীয় ঐক্যের

 দেশের খবর
ডেস্ক বার্তা ৫ ফলোয়ার
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৬ | ৭:০১ ১৩ ভিউ
ইসির পরীক্ষা আগামীকাল, হুঁশিয়ারি ১১–দলীয় ঐক্যের

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ১১–দলীয় ঐক্যের প্রতিনিধিদলের বৈঠক। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনেছবি: প্রথম আলো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য জানিয়েছে, নির্বাচন কমিশনের (ইসি) বাস্তব পরীক্ষা হবে আগামীকাল (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে। এ নির্বাচনের মধ্য দিয়েই বোঝা যাবে বর্তমান ইসি স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে কি না। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ কথা জানান। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ইসি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ জানান, তাঁরা এর আগেও ইসির সঙ্গে দেখা করে কিছু অভিযোগ দিয়েছিলেন এবং সেগুলোর কিছু বিষয়ের ব্যবস্থা নেওয়া হলেও বড় অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি। আজকের বৈঠকে ইসি তাঁদের আশ্বস্ত করেছে উল্লেখ করে তিনি বলেন, আগামীকাল ভোটের মাঠে যদি বাস্তবতার সঙ্গে এই আশ্বাসের মিল না পাওয়া যায়, তবে তাঁরা ধরে নেবেন এটি ছিল আইওয়াশ। তাঁরা আশা করছেন নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে এবং ব্যর্থ হলে ১১–দলীয় জোটের চলমান আন্দোলন আরও জোরদার করা হবে।

এদিকে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১১–দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হামিদুর রহমান জানান, তাঁরা ইসির কাছে চার দফা দাবি তুলে ধরেছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ঠাকুরগাঁও–১ আসনে সেনা মোতায়েন, সদর আসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের সব ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া এবং ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের ব্যবস্থা করার দাবিও জানানো হয়। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি বর্তমানে শূন্য হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাদক বিরোধী সংগঠন -পরিক্রমা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?

সোনারগাঁয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইসির পরীক্ষা আগামীকাল, হুঁশিয়ারি ১১–দলীয় ঐক্যের
0:00 / 0:00
1x