প্রথম শ্রেণির ক্রিকেটে শুভাগতর ঐতিহাসিক ৭০০০ রান ও ৩০০ উইকেট

 দেশের খবর
ডেস্ক বার্তা ১ ফলোয়ার
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৬ | ১০:০৮ ৩১ ভিউ
প্রথম শ্রেণির ক্রিকেটে শুভাগতর ঐতিহাসিক ৭০০০ রান ও ৩০০ উইকেট

সুত্র: কালেক্টেড

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৯ (বাসস) : প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০০ রান ও ৩০০ উইকেট দখলের অনন্য কীর্তি গড়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নাম লিখিয়েছেন অলরাউন্ডার শুভাগত হোম। তিনিই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অর্জন করেছেন। মঙ্গলবার কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে ময়মনসিংহ বিভাগের ম্যাচের দ্বিতীয় দিনে এই কীর্তি গড়েন শুভাগত।

ডানহাতি এই ব্যাটার ১২৫ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৭১ রান করে মাইলফলক স্পর্শ করেন। দিন শুরুতে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর রান ছিল ৬৯৩০ এবং উইকেট ছিল ৩১১টি। ঐতিহাসিক এই কীর্তি গড়তে তাঁর প্রয়োজন ছিল ৭০ রান।

৭০০০ রানের মাইলফলক স্পর্শ করার পর ৭১ রানেই আউট হন শুভাগত। অর্থাৎ মাইলফলক অতিক্রম করার পর নিজের সংগ্রহে আরও এক রান যোগ করেন তিনি। বাংলাদেশের হয়ে আটটি টেস্ট, চারটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শুভাগত।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

প্রথম শ্রেণির ক্রিকেটে শুভাগতর ঐতিহাসিক ৭০০০ রান ও ৩০০ উইকেট
0:00 / 0:00
1x