দেশের খবর
ডেস্ক বার্তা ১ ফলোয়ার
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৬
১১:৫০ রাত
৩ ভিউ

সরকারি তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ

 দেশের খবর
ডেস্ক বার্তা ১ ফলোয়ার
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৬ | ১১:৫০ ৩ ভিউ
সরকারি তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ

অর্থ মন্ত্রণালয়ের লোগো। সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রমালিকানাধীন সোনালী, রূপালী এবং জনতা ব্যাংকের তিন ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ করেছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা আলাদা তিনটি চিঠিতে এই সুপারিশ করা হয়। ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

ওই তিন ব্যবস্থাপনা পরিচালক হলেন সোনালী ব্যাংকের শওকত আলী খান, রূপালী ব্যাংকের কাজী মো: ওয়াহিদুল ইসলাম এবং জনতা ব্যাংকের মো: মজিবর রহমান। তারা তিনজনই সাবেক অন্তর্বর্তী সরকারের সময় ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন। এর আগে রাষ্ট্রমালিকানাধীন আরেক ব্যাংক অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছিল।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সরকারি তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ
0:00 / 0:00
1x