ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান অব্যাহত: মার্কো রুবিও

 দেশের খবর
ডেস্ক বার্তা ১ ফলোয়ার
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৬ | ৮:০০ ১ ভিউ
ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান অব্যাহত: মার্কো রুবিও

ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে আলোচনার জন্য উজবেকিস্তান সফরকালে তিনি এ কথা বলেন।

ইউক্রেনের কিছু কর্মকর্তা গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধের দাবি করলেও রুবিও তা নাকচ করে দিয়েছেন। তিনি জানান, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং সহযোগিতা অব্যাহত রয়েছে।

একই সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর দিকে বিশেষ মনোযোগ দিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের লক্ষ্য এখন এই যুদ্ধের সমাপ্তি টানা।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান অব্যাহত: মার্কো রুবিও
0:00 / 0:00
1x