মোঃ তরিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক ৮ ফলোয়ার
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৬
৮:৫২ পূর্বাহ্ণ
৫৪ ভিউ

সোনারগাঁয়ে প্রীতি ফুটবল ম্যাচে ২০০৩ ব্যাচকে ৭-৪ গোলে হারাল ২০০৪ ব্যাচ

মোঃ তরিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক ৮ ফলোয়ার
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৬ | ৮:৫২ ৫৪ ভিউ
সোনারগাঁয়ে প্রীতি ফুটবল ম্যাচে ২০০৩ ব্যাচকে ৭-৪ গোলে হারাল ২০০৪ ব্যাচ

সোনারগাঁয়ে প্রীতি ম্যাচে বিজয়ী দল ২০০৪।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে ২০০৩ ব্যাচকে ৭-৪ গোলে হারিয়ে জয় পেয়েছে সোনারগাঁও এসএসসি-২০০৪ ব্যাচ।

শনিবার (৩১ অক্টোবর) সোনারগাঁও উপজেলা গেটের বিপরীতে অবস্থিত ফ্রেন্ডস স্পোর্টস টার্ফে সোনারগাঁও এসএসসি-২০০৩ ও ২০০৪ ব্যাচের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে।

ম্যাচে ২০০৪ ব্যাচের পক্ষে অধিনায়ক আলমগীর ২টি, সহ-অধিনায়ক শফিকুল ইসলাম রুবেল ২টি, শাহজালাল ২টি এবং আদর সোহাগ ১টি গোল করেন। অন্যদিকে, ২০০৩ ব্যাচের পক্ষে অধিনায়ক আল আমিন ২টি এবং মামুন ২টি গোল করেন।

খেলায় সোনারগাঁও এসএসসি-২০০৩ ব্যাচের হয়ে অংশগ্রহণ করেন অধিনায়ক আল আমিন, কামরুল ইসলাম, মামুন, ফাহিম, মাসুম, রাজিব, তুহিন, প্রদীপ, সুমনসহ অনেকে।

অন্যদিকে, ২০০৪ ব্যাচের হয়ে মাঠে নামেন অধিনায়ক আলমগীর, সহ-অধিনায়ক শফিকুল ইসলাম রুবেল, শাহজালাল, ফসিউল, আলাল, আদর সোহাগ, বেলাল সুমন, হান্নান এবি, নুরুজ্জামান, সম্রাট, ইউসুফ, আহসান হাবীব, মিসবাহ ও আমিনুল ইসলামসহ অনেকে।

দুই ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রীতি ম্যাচে খেলাধুলার পাশাপাশি বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। মাঠে জয়-পরাজয়ের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে দেখা যায় আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক।

অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের আয়োজন দুই ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছেও খেলাধুলার ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাদক বিরোধী সংগঠন -পরিক্রমা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?

সোনারগাঁয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁয়ে প্রীতি ফুটবল ম্যাচে ২০০৩ ব্যাচকে ৭-৪ গোলে হারাল ২০০৪ ব্যাচ
0:00 / 0:00
1x