১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা

মোঃ তরিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক ৮ ফলোয়ার
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৬ | ৮:০০ ১২ ভিউ
১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২২২৩ টাকা। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব পড়েছে। যার ফলে বাংলাদেশসহ বিশ্ববাজারে প্রতিনিয়তই বাড়ছে জ্বালানি তেল ও গ্যাসের দাম। এই পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। নতুন এই নির্ধারিত দাম আজ রাত থেকেই কার্যকর হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে একটি গণশুনানি করেছিল বিইআরসি।

শুনানিতে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা তাদের কমিশন বাড়ানোর দাবি জানিয়েছিলেন। শুনানি শেষে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সবার মতামত বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেয়ার কথা বলেছিলেন। এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছিল।

বাংলাদেশে এলপিজি আমদানির ৯৮ শতাংশের বেশি বেসরকারি কোম্পানি করে থাকে। বিইআরসির তথ্য অনুযায়ী, দেশে ৩২ থেকে ৩৩টি কোম্পানির লাইসেন্স রয়েছে, তবে বর্তমানে গ্যাস আমদানি করছে ১০ থেকে ১২টি কোম্পানি। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই এলপিজির বাজারে সঙ্কট ও অতিরিক্ত দাম বৃদ্ধির অস্থিরতা দেখা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাদক বিরোধী সংগঠন -পরিক্রমা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?

সোনারগাঁয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা
0:00 / 0:00
1x