১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২০৬০ টাকা

মোঃ তরিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক ৮ ফলোয়ার
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৬ | ১০:০০ ৪ ভিউ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২০৬০ টাকা

এলপিজি সিলিন্ডার। সংগৃহীত

দেশের বাজারে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিইআরসি নতুন এই দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। ওই দিন রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে এবং মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে বাজারে এই দামে সিলিন্ডার বিক্রি হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।

এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে অটোগ্যাস বিক্রেতাদের কমিশনও কিছুটা বৃদ্ধি করেছে কমিশন।

এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে অস্থিরতা দেখা দেয়। ফলে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সিলিন্ডার বিক্রি হওয়ার অভিযোগ ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাদক বিরোধী সংগঠন -পরিক্রমা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যানজটের ভোগান্তি আর কত দিন?

সোনারগাঁয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২০৬০ টাকা
0:00 / 0:00
1x